যাত্রা শুরু ২৪ এপ্রিল ২০২০
দান নয়, ধার
অভাব থাকা সত্ত্বেও দান গ্রহণ করা সকলের পক্ষে সহজ নয়। কিন্তু ধার গ্রহণ সহজ — এতে বিব্রত হওয়ার কোনো সুযোগ নেই। একজনের ধার ফেরত এলে তা আবার আরেকজনকে দিয়ে সহযোগিতা করা যায়।
যাঁরা ধার ফেরত দেননি
ধার নেওয়ার শর্তের ৯ নম্বর ধারা অনুযায়ী, টানা দুই কিস্তি না দিলে বা যোগাযোগ বন্ধ করলে নাম প্রকাশ করা হয়। প্রতিটি নাম আলাদাভাবে সিদ্ধান্ত নিয়ে দেওয়া হয়েছে।
লোড হচ্ছে…
তহবিলের হিসাব
প্রতিটি টাকার হিসাব প্রকাশ্য। পরিচালন ব্যয় শূন্য — যা আসে, তার পুরোটাই শিক্ষার্থীদের কাছে যায়।
মোট বিতরণকৃত ধার
৳৩৪,৭৮,৩০০
মোট ফেরত এসেছে
৳৩০,১৪,০০০
বকেয়া
৳৪,৬৫,৩০০
বর্তমান তহবিল
৳২,৪৬,৫০৯
ধারগ্রহীতা
৩৩৪
মোট ধার প্রদান
৪০৫
কন্ট্রিবিউটর
৫০
সরাসরি হালনাগাদ হালনাগাদ ৩০/১২/২০২৪
কিভাবে কাজ করে
আবেদন করুন
অ্যাপ বা ওয়েবসাইট থেকে একবার তথ্য দিন। পরের প্রতিটি আবেদনে সেই তথ্যই ব্যবহৃত হবে।
যাচাই ও অনুমোদন
ব্রাঞ্চের স্বেচ্ছাসেবক বা শিক্ষক তথ্য যাচাই করেন। কোনো জামানত বা গ্যারান্টর লাগে না।
ধার ও পরিশোধ
চেক বা বিকাশে টাকা পৌঁছে যায়। সাধারণত ৩–৬ মাসে কিস্তিতে পরিশোধ — কোনো সুদ নেই।
সুদমুক্ত, শতভাগ।
যত টাকা নেবেন, ঠিক তত টাকাই ফেরত দেবেন। ফান্ডের অর্থ কখনোই এফডিআর বা সুদ আসে এমন স্থানে রাখা হয় না।